
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগষ্ট) দুপুরে উপজেলার বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের বটিকামারী পূর্বপাড়া গ্রামের অটোরিক্সা চালক দুই সন্তানের জনক তারা মিয়া (৪৫) নিজের বাড়ীর বারান্দায় কাজ করছিলেন। বুধবার দুপুরে বজ্রপাতে তিনি ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেন বলে জানাগেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২