
মোহাম্মদ হানিফ নোয়াখালী সোনাইমুড়ী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র বেচাকেনাকালে ২টি পাইপগানসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কালুয়াই গ্রামের আসলাম মিয়াজী বাড়ির শরাফত হোসেনের ছেলে আজিম (২০),একই গ্রামের উত্তর পাটোয়ারী বাড়ির শরাফত হোসেনের ছেলে মো.নাহিদ (১৯), দরবেশ বেপারী বাড়ির রফিক উল্যার ছেলে ফাহাদ হোসেন (১৯)। মঙ্গলবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের কালুয়াই বেলতলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসপি আরও জানায়, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২