
হারুন উর রশিদ সোহেল: বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ছয় নেতৃবৃন্দ পদ পাওয়ায় তাদের সংবর্ধনা দিয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাধারন নার্সরা।
সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে এ সংবর্ধনা দেয়া হয়। পরে কেন্দ্রীয় কমিটির নতুন এ নেতৃবৃন্দ সকল নার্সকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নব- নির্বাচিত সহ-সভাপতি আশরাফুল ইসলাম শামীম, সফিউর জামান রিপন, যুগ্ম সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম, রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক সহিদুর রহমান, কামরুজ্জামান জনি প্রমুখ।
এর আগে গত ২৯ জুলাই ঢাকায় পেশাগত মানোন্নয়ন, পারস্পারিক সহযোগিতা ও নিজেদের অধিকারের ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
SSS###

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২