
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগন্জ উপজেলায় ১৯টি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পৌরশহরের পীরডাঙ্গী গোরস্থানে এ ঘটনাটি ঘটে। গোরস্থানে মাটি দিতে আসা জাহাঙ্গীর হোসেন বলেন, আমি আমার নানি শাশুড়ির দাফন সম্পন্ন করার জন্য গোরস্থানে আসি। মাটি দিয়ে যাওয়ার সময় দেখলাম একসাথে অনেকগুলো কাপড়-চোপড় পরে আছে। আমি একটু ভয় পেয়েছিলাম। পরে কয়েকজনকে ডাকলাম তারা আসলেন।
আমরা সবাই মিলে কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালা, টাউজারসহ কাপড়-চোপড় পরে আছে। আর কবরগুলোর বেড়াগুলো ভাঙা আছে। পরে আরো লোকজন সমবেত হল গিয়ে দেখলাম ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে৷ কবরস্থানে আসা প্রত্যক্ষদোষী আনোয়ার হোসেন বলেন, যারা কবরের ভিতরে প্রবেশ করেছিলেন তাদের এগুলো কাপড়-চোপড়। তারা হয়তো এগুলো পরিবর্তন করে এখান থেকে চলে গেছেন৷ আর প্রায় ১৯ -২০ টি কবরের বেড়াগুলো ভাঙা। আর ভিতরে লাশের কোনো কঙ্কাল নেই। সেগুলো চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে আমরা অনেক আতঙ্কে আছি।
এ বিষয়ে পীরগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি শুনে আমি গোরস্থানে অবস্থান করছি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২