প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২২, ২:৫৮ এ.এম
শেরপুর সদর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের ০৬ টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি

শেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল শেরপুর সদর উপজেলা শাখার অধীনস্হ আংশিক ০৬টি ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ২৫ জুলাই সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সদর উপজেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব রাইসুল ইসলাম অপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকমল ইসলাম বিপুল এদের স্বাক্ষরিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর প্যাডে অনুমোদন দেওয়া হয় ।
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সদর উপজেলা শাখার পক্ষ থেকে সকল নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন । দীর্ঘ একযুগ এক যুগ পর ইউনিয়নে কমিটি দেওয়া হলো। তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী অবশ্যই সকল কর্মসূচিে অংশ গ্রহণ করবে ইনশাআল্লাহ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.