প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২২, ৫:৪৪ পি.এম
দাগনভূঞায় ইয়াবা ও ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূইয়া থানার বিশেষ অভিযাণে ২৫ জুলাই রাত সাড়ে ১০ ঘটিকার সময় মাদক কারবারি মো. খুরশীদ আলম (৩৭)কে ১শ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে দাগনভূইয়া থানার পুলিশ। থানা সূত্র জানায়, মো. খুরশীদ আলম ৮নং জায়লস্কর ইউনিয়ন মাছিমপুর আমিরগাঁও বাজারের স্বপ্ন বিলাস ভবণে কামরুল হাসান এর ১ তলা ভাড়া বাসার বাম পাশের ইউনিট হইতে বিশেষ অভিযাণে ১শ পিচ ইয়াবা উদ্ধার করেন। মোঃ খুরশিদ আলম কাজিম বেপারি বাড়ির মৃত আবুল হাসেম এর ছেলে অপরজন ইসমাইল হোসেন রাজু (২৬) রাজাপুর ইউনিয়ন পশ্চিম রামচন্দ্রপুর বাশার চৌধুরী বাড়ির মো. মোস্তফার ছেলে।
একইদিন রাতে ৪ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করা হয়। ৫নং ইয়াকুবপুর ইউনিয়ন মধ্যম চন্ডিপুর নুর মোহাম্মদ মাঝি বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে মোঃ আব্দুল মান্নান প্রকাশ মন্নান (২৯) কে ৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে দাগনভূঞা থানার পুলিশ। সে চন্ডিপুর আবদুল খালেক এর ছেলে। এই সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে তাহাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান থানার ওসি মো. হাসান ইমাম।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.