প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ১২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২২, ১২:৩৪ পি.এম
উল্লাপাড়ায় প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষনের অভিযোগে আপোষ মিমাংসার চেষ্টা: পুলিশি হস্তক্ষেপে শালিশী বৈঠক পন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের বেয়ালিয়া দক্ষিণ পাড়া গ্রামে প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগ তুলে ১ লক্ষ ৮০ হাজার টাকায় আপোষ মিমাংসার চেষ্টা শালিশী বৈঠক উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপে পন্ড করে দেয়।
গত শনিবার ২৩ জুলাই দুপুরে উপজেলার বোয়ালিয়া এলাকার বোয়ালিয়া দক্ষিন পাড়া গ্রামের ফজুর স্ত্রী বাকপ্রতিবন্ধি (৩০) কে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠে একই এলাকার গরুর ব্যাপারী শহিদুল ইসলামের বিরুদ্ধে। অভিযুক্ত শহিদুল ব্যাপারী বোয়ালিয়া দক্ষিণ পাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে। বাকপ্রতিবন্ধিকে ধর্ষন চেষ্টা করার খবর বোয়ালিয়া বাজার ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হলে শনিবার বিকেলেই একটি শালিশী বৈঠকও বসে।
স্থানীয় মাতবর গফুরের নেতৃত্বে উলাপাড়া থেকে আগত দুই ছাত্রলীগ নেতার জাকির ও জনি, ফজুর শশুর কাইয়ুম সেখ এর উপস্তিতিতে অভিযুক্ত শহিদুল ইসলামকে ১লক্ষ্য ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। সংবাদ পেয়ে সংবাকর্মীরা উল্লাপাড়া মডেল থানায় অবগত করেন। থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয় ধর্ষন চেষ্টার অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগের দুই নেতাসহ স্থানীয় মাতব্বরেরা পালিয়ে যায়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত শহিদুল কে থানায় আনা হয়েছিল । কিন্তু ফজুর স্ত্রী কামনা বাকপ্রতিবন্ধি হওয়ায় ফজু ও তার শশুর বিষয়টি অস্বীকার করায় কোন মামলা হয়নি।এ ঘটনার পর থেকে বোয়ালিয়া এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শহিদুল ব্যপারীকে শত শত মানুষের মাঝে কেনই বা ১ লক্ষ্য ৮০ হাজার টাকা জরিমানা করা হলো থানা পুলিশ আসায় থানায় গিয়ে কেনই বা ফজু ও তার শশুর বারীর লোকজন বিষয়টি অস্বীকার করলেন।
বোয়ালিয়া এলাকায় সাধারণ জনগ মনে প্রশ্ন এখন একটিই। এ নিয়ে গত তিন দিন যাবৎ বোয়ালিয়া এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.