প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২২, ৪:৫৪ পি.এম
চাটখিলে ব্রাকের উদ্যোগে প্রবাস ফেরতদের নিয়ে ব্রাক মাইগ্রেন প্রোগ্রাম ফোরামের মিটিং অনুষ্ঠিত

চাটখিল প্রতিনিধিঃ চাটখিলে ব্রাক মাইগ্রেন প্রোগ্রাম এর উদ্যোগে কোভিড- ১৯ শুরু হওয়া পরবর্তী বিদেশ ফেরতদের নিয়ে জনসচেতনতা মুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার চাটখল ব্রাক অফিসে মিটিং রুমে বৃহস্পতিবার দুপুর ১২ টায় এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ফোরাম সভাপতি কামরুল ইসলাম কানন এর সভাপতিত্বে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। বক্তব্য রাখেন জেলা মাইগ্রেন প্রোগ্রাম এর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইমাম উদ্দিন, ফোরাম সহসভাপতি বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, এম আর ফারুক, নুরুল আবসার আযিম, কবির হোসেন, হাবিবা খাতুন বেইলি ও জাহাঙ্গীর আলম প্রমূখ।
ব্রাক মাইগ্রেন প্রোগ্রাম ফোরাম এর মাধ্যমে প্রবাস ফেরতদের মাঝে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম, প্রবাসী সন্তানদের মেধাবীদের উপবৃত্তি, বিদেশ ফেরতদের আর্থিক সহযোগিতা ও অসুস্থ বিদেশ ফেরতদের আর্থিক সহযোগিতা করে আসছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.