প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২২, ৭:২৩ পি.এম
দাগনভূঞায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঁঞায় এক ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে দাগনভূঞা থানার পুলিশ। গত বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় আবদুল জলিল (২১) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতালর করা হয়। গ্রেফতারকৃত শিক্ষক দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর দক্ষিণ জাঙ্গালিয়া মঈনুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার আবাসিক শিক্ষক।
পুলিশ ও অভিভাবক সূত্র জানা যায়, আট বছর বয়সী ওই ছেলে শিক্ষার্থী মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র। মঙ্গলবার সন্ধ্যায় আবদুল জলিল ওই ছাত্রকে মাদ্রাসার স্টোররুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে বুধবার সন্ধ্যায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসা শিক্ষক আবদুল জলিলকে গ্রেফতার করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, মাদ্রাসা শিক্ষক পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তাকে বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.