প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৩:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২২, ২:৫৫ পি.এম
কুবির সিন্ডিকেট সদস্য হলেন নতুন দুই ডিন

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন করে দুইজন সিন্ডিকেট সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে। বুধবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব মজুমদার এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মনোনীত সদস্যরা হলেন, কলা ও মানবিক অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জনাব এম এম রবিউল আউয়াল চৌধুরী।
প্রজ্ঞাপন অনুসারে , গত ৩০ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৪ তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশােধিত আইন-২০১৩ এর ১৭ (১) (জ), ১৭ (২) এবং ১৭(৪) ধারা অনুযায়ী উপরোল্লিখিত সদস্যগণকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনয়ন প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এই মনোনয়ন গত ৩০ জুন ২০২২ তারিখ থেকে কার্যকর হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.