প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৮:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২২, ২:২৭ এ.এম
নাটোরের নলডাঙ্গায় শিশুকে বলাৎকারে অভিযোগে মুয়াজ্জিন আটক

মোস্তাফিজুর: নাটোরের নলডাঙ্গায় ০৬ বছর বয়সের শিশুকে, বলাৎকার ( অস্বাভাবিক যৌনকাম)করার অভিযোগে, ৬০ বছরের বৃদ্ধকে আটক করা হয়েছে। শিশুটির দাদী, বাদী হয়ে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন -২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। নলডাঙ্গা থানা পুলিশ যানান ভিকটিম( শিশুটি) বর্তমানে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
শিশুটির বাড়ী এবং আসামীর বাড়ী কাছাকাছি লাগানো।শিশুটিকে মধু খাওয়ানো এবং মোবাইলে গেম দেখানোর লোভ দেখিয়ে, আসামী শিশুটিকে বলাৎকার করে। নলডাঙ্গা থানা পুলিশ আসামীকে যখন গ্রেফতার করার জন্য যায়,তখন আসামী মসজিদে আযান দিচ্ছিলেন,পুলিশের উপস্হিতি টের পেয়ে আসামী, আযান পুরোপুরি শেষ না করেই মসজিদ সংলগ্ন পার্শ্ববর্তী বিশাল আঁখ খেতের ভেতর পালিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও, নলডাঙ্গা থানা পুলিশ ও স্হানীয় জনতার সহযোগীতায় দীর্ঘ সময়ের চেষ্টায় আসামীকে গ্রেফতার করা হয়।আসামী দীর্ঘ ০৩ বছর যাবৎ স্হানীয় মসজিদে মুয়াজ্জিন হিসেবে নিয়োজিত আছেন। নলডাঙ্গা পুলিশ যানান সামিকে নারী ও শিশু নির্যাতন মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.