
আজিজুর রহমানঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দানেশ ব্লাড ব্যাংক এর আয়োজনে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টায় একাডেমিক ভবন-১ এর সামনে উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীদের মাঝে এ ধরণের মানবিক ও সামাজিক কাজের গুণাবলী অবশ্যই থাকতে হবে। জাতির পিতা সব সময় বলেছেন, শিক্ষার্থীদের মানবিক গুণাবলীসম্পন্ন আদর্শ মানুষ হয়ে গড়ে উঠতে হবে। আমাদেরকে সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের এই আয়োজনকে স্বাগত জানাই পাশাপাশি এ ধরণের কাজে প্রশাসনের পক্ষ থেকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আমরা কাজ করব।
এসময় আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, পরিবহণ শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ খালেদ হোসেন, ক্যারিয়ার অ্যাডভাইজারি সার্ভিস এর পরিচালক ড. এন.এইচ.এম. রুবেল মজুমদার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আতিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মোঃ আব্দুল মোমিন শেখসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শেষে দানেশ ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোঃ খালেদ হোসেন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা