প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২২, ৬:৫৮ অপরাহ্ণ
বগুড়ার শিবগঞ্জে চোরাই গরু উদ্ধার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযান, ৩টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আমঝুপি গ্রামের জিলদার এর গোয়ালঘর থেকে গরুগুলোকে উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের বুলু মিয়ার পুত্র। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই.মনোয়ার হোসেন ও রিপন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সৈয়দপুর ইউনিয়নের আমঝুপি এলাকার জনৈক জিলদার বসতগৃহের গোয়ালঘর থেকে ৩ (তিন) টি চোরাই গরু উদ্ধার করি। গত ০২ দিন আগে সোনাতলা থানাধীন দাউদকান্দি এলাকা থেকে উদ্ধারকৃত ৩ টি গরু চুরি হয়। বগুড়া জেলার পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনায় এ অভিযান চালানো হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, ৩টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রকৃত মালিক পেলে আইনগতভাবে গরুগুলো হস্তান্তর করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.