
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত। ১৬৭ তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাসে ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ এক গৌরবোজ্জ্বল অধ্যায়। প্রথম সশস্ত্র গণসংগ্রাম। সাঁওতাল বিদ্রোহীদের সেদিনের দেশপ্রেমিক সংগ্রাম, আদর্শ ও অভূতপূর্ব আত্মত্যাগ পরবর্তীকালে ভারতবর্ষের জাতীয় স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল। জুগিয়েছিল সাহস ও উদ্দীপনা। মুক্তিকামী মানুষের কাছে আজও তা অনুপ্রেরণার উৎস হয়ে আছে। ৩০শে জুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করে। পরে ঠাকুরগাঁও প্রেসক্লাবেষ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইএসডিও’র প্রেমদীপ প্রকল্প ও জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে সভায় প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন উর রশিদ, জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি দুলাল তিগ্যা, সাধারণ সম্পাদক বিশু রাম মুরমু, ইএসডিও’র সিনিয়র কো-অর্ডিনেটর মো: শাহিন, আদিবাসী নেতা রিত্তিক সরেন, প্রেমদীপ প্রকল্পের ঠাকুরগাঁও সদর উপজেলা ম্যানেজার ঝর্না বেগম, ইইএম শামসুৎ তাবরীজ প্রমুখ। পরে আদিবাসী শিল্পীদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২