
রায়হান আলীঃ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের পাশে জিম পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক জগাই সাহা (৪২) মারা গেছেন। তিনি উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী মহল্লার সুশীল সাহাথর ছেলে। জগাই লট কাপুড়ের ব্যবসা করতেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফর রহমান জানান, ঘটনার সময় মোটরসাইকেল নিয়ে জগাই উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জে রোডে যাচ্ছিলেন। এসময় শাহজাদপুর থেকে সিরাজগঞ্জগামী জিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে পিছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হয় জগাই। পুলিশ বাসটি আটক করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান