
খুলনা প্রতিনিধি: খুলনায় কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)’র স্ট্রেংদেনিং পিপল’স একশন অন ক্লাইমেট রিস্ক রিডাকশন এন্ড এনার্জি এফিসিয়েন্সি (স্পেস) প্রকল্পের উদ্যোগে বস্তির অধিবাসীদের জন্য স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে সিডিপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্টার (সার্জন বিভাগ) ডা: সাবরিনা রহমান (স্নিন্ধা)। এ সময় উপস্থিত ছিলেন সিডিপি’র খুলনা এরিয়া সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব, মো: আসলাম হোসেন, এম মোস্তফা কামাল, সাংবাদিক এম সাইফুল ইসলাম, ইন্দিরা মহুরী, মাহমুদা আক্তার লিজা, সানজিদা বেগম প্রমুখ। প্রশিক্ষণে অংশনেন কেসিসি’র ২৪ নং ওয়ার্ডের সিমকির বস্তির ২০জন নারী। খাদ্য এবং পুষ্টি; নিরাপদ পানি; হাইজিন; প্রজনন স্বাস্থ্য; স্যানিটেশন কোভিড-১৯ বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ প্রদান করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান