
দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: গতকাল সকালে ফেনী- আসনের সাংসদ লে. জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীর অনুকূলে সরকারিভাবে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল হতে অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি, সংসদ সদস্যের জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক, প্রেস সচিব জাফর সেলিম, ফেনী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক খাজা করিম।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দ, দাগনভূঞা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে উপজেলার ৩০ জন দরিদ্র ও অসহায় ব্যক্তির মাঝে ২ লক্ষ ২০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল