
রায়হান আলীঃ বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ও বার্ষিক পরিকল্পনা ঘোষনা করা হয়। স্থানীয় বিআরডিবি মিলনায়তনে ৫ কোটি ৫৫ লাখ টাকার বাজেট ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোঃ জসিম উদ্দিন এবং বিশেষ আলোচক হিসেবে যোগদেন সিরাজগঞ্জের স্থানীয় সরকার উপ পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফা ইয়াসমিন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রীবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, অধ্যক্ষ আব্দুল হান্নান, মোঃ সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের আহŸায়ক আব্দুল বাতেন হিরু, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি বাহা প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান