
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় অনলাইন অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের ডিগ্রীর মোড়ে প্রভাতি মহিলা সমিতি প্রশিক্ষণ কেন্দ্রে নওগাঁ জেলা প্রশাসকের অর্থায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, জেলা সমাজসেবা উপ পরিচালক নূর মোহাম্মদ, সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোকসেদ আলী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার। এসময় অন্যান্যদের মধ্যে প্রভাতি মহিলা সমিতির নির্বাহী সম্পাদক নারী উদ্যেক্তা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, জেলা সমন্বয়ক ব্র্যাক স্বপন কুমার মিস্ত্রিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও নারী উদ্যেক্তারা উপস্থিত ছিলেন। এসময় অনলাইন অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দিন ব্যাপি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।