
ভালুকা প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ীর ইউনিয়নের আওলাতলী গ্রামে পরিবেশ রক্ষায় অনুমোদন বিহীন অবৈধ সীসা তৈরীর কারখানা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসী।২৬শে জুন রোববার ১১টায় আওলাতলী কমু মার্কেট এলাকার কয়েক শতাদিক নারী,পুরুষ ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ মানববন্ধন কর্মসুচী পালন করে।এ সময় উজ্জল সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বীর মুক্তিযোদ্ধা ইসাহাক সরকার,আবুল কাশেম,পথশিশু সংগঠক নয়ন হাওলাদার, সাবেক মেম্বার আব্দুর রউফ,হাফিজ উদ্দিন,আবুল বাশার,শাজাহান খন্দকার সহ আরো অনেকে।এলাকাবাসীর দাবী একটাই আমরা আমাদের এলাকায় অবৈধ সিসা কারখানা চাইনা,প্রশাসনের কাছে দাবী একটায় আমরা অবৈধ সিসা কারখানা বন্ধ চাই।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার