প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৪:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২২, ৪:৪১ অপরাহ্ণ
২ জুলাই থেকে ইবির ছুটি শুরু, ৩০ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ

ইবি প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২ জুলাই থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার ( ৩০ জুন ও ১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ৩০ জুন (বৃহস্পতিবার) সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২ জুলাই শনিবার থেকে ১৬ জুলাই শনিবার পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসমূহ বন্ধ থাকায় আগামী ৩০জুন বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্র ছাত্রীদের হল ত্যাগ করার জন্য বলা হলো এবং আগামী ১৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় হল সমূহ খুলে দেওয়া হবে। এছাড়া আগামী ২ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে বলে জানিয়েছে রেজিস্ট্রার দপ্তর।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.