
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইগ্রুপে মারপিটে মহিলাসহ ১৬জন আহত হয়ে হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে উপজেলার নেপালতলী ইউনিয়নের সাহাবাসপুর শেখপাড়া গ্রামে গত ২৪জুন বিকেলে স্থানীয় গ্রামবাসী এক ফুটবল খেলার আয়োজন করেন। এ খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এরই জের ধরে গত ২৫জুন দুপুরে উভয় পক্ষের মধ্যে আবার মারপিটের ঘটনা ঘটে। এতে দুইগ্রুপে মারপিটে শেখপাড়া গ্রামের জাহিদুলের শেখ ছেলে মোশারফ শেখ(২৫)ইসলাক শেখ ছেলে করবান শেখ(৫৬)কোরবান শেখ স্ত্রী মোছাঃ সপ্না(৫০) মোঃবাচ্চু শেখ মেয়ে মোছাঃ সপ্না( ২৩)বাচ্চু ছেলে মোঃ কান্টা(২৪)বাচ্চুশেখ ছেলে সুমন (২৬) রাসেদুলের শেখ ছেলে নাদেম( ২২)কোরবানের শেখ ছেলে মোঃ জোবাইদ (২৩)টুনু শেখ ছেলে মোঃ নুরআলম শেখ (৩০)আয়াদালি ছেলে মমিন (২৬)মোঃমগর আলীর ছেলে সাখাওয়াত শেখ(৫৫), আবেশ আলীর ছেলে মোঃতরিকুল ইসলাম (৪২), ধলু শেখের ছেলে মুন্নু শেখ (৫০), মুন্নু শেখের স্ত্রী মোছাঃ পপি খাতুন (৩৫), ইমারত আলীর ছেলে জিয়াউল হক, টুটুল শেখ, আলীম শেখের ছেলে মহিফুল ইসলাম (৩৫), শেকুল শেখের স্ত্রী মোছাঃ সবুজা বেগম (৩৫), টিপলু শেখের ছেলে শাক্কু (১৯) সহ প্রায় ১৬জনের অধিক আহত হওয়ার ঘটনা ঘটে। আহতদের গাবতলী হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান