প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২২, ৪:৩৯ অপরাহ্ণ
নারী রোগীকে শ্লীলতাহানির অভিযোগে ঠাকুরগাঁওয়ে ক্লিনিক কর্মচারী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: নারী রোগীকে শ্লীলতাহানির অভিযোগে ঠাকুরগাঁওয়ে ক্লিনিক কর্মচারী আটক। ঠাকুরগাঁও শহরে হাসান এক্সরে এন্ড ক্লিনিকে অপারেশন করাতে ভর্তি হওয়া ১ নারীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে সুজন বর্মন(৩৫) নামে ঐ ক্লিনিকের কর্মচারিকে আটক করে পুলিশ। ২৪ জুন শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা শহরের হাসান এক্স-রে ক্লিনিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ও স্বজনরা অভিযোগ করে বলেন, টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় হাসান এক্স-রে ক্লিনিকে। পরে ভালোভাবেই অপারেশন করা হয়। অপারেশন শেষে ঐ কক্ষ থেকে পাশের রুমে আনা হয় রোগীকে।
এ সময় সুজন বর্মন রোগীকে একা পেয়ে জ্ঞান নেই মনে করে শ্রীলতাহানি করে। রোগী তাৎক্ষণিক কিছু বলতে না পারলেও কে বা কেন এমন করছে তা দেখে চিনতে পারলে দ্রুত চলে যায় সুজন বর্মন। পরে পুরোপুরি সক্ষমতা ফিরে আসলে পরিবারের কাছে বিষয়টি খুলে বলেন। পরিবারের লোকজন কৌশলে ঐ কর্মচারিকে আটক করে পুলিশে খবর দেয়। পরবর্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোগীর তথ্যের ভিত্তিতে সুজনকে সনাক্তের পর তাকে আটক করে থানায় নিয়ে যায়। ভর্তি হওয়া রোগী পৌর শহরের হলপাড়া এলাকা বাসিন্দা। এ বিষয়ে ক্লিনিকের ম্যানেজার রাজিউর রহমান রাজু জানান, দীর্ঘ দিনেও ক্লিনিকে এম ঘটনা ঘটেনি। তবে ঘটনার সত্যতা পেলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নিবেন।ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন জানান, বিষয়টি শুনে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের প্রেক্ষিতে ১ জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.