
মোঃরিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ শনিবার (২৫শে জুন) বেলা ১২টায় মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানটি ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রজেক্টরের মাধ্যমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার দেখানো হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনজুরুল হক চৌধুরী, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম,নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা সহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত