
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদ যশোরের প্রশাসক সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, মুক্তিযোদ্ধা চলাকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, ডেপুটি প্রধান অ্যাডভোকেট রবিউল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুযাহারুল ইসলাম মন্টু, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। দুপুরে যশোর শহরের গাড়িখানাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্রা বের করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় যেয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী রায়হান, মেহেদী হাসান মিন্টু, হুমায়ন কবির কবু, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সী মহিউদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এদিকে, বিকালে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৯ টায় যশোর কালেক্টরেট চত্বরে আতশবাজি উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়াও পদ্মাসেতু উদ্বোধনী আয়োজনে মেতে উঠতে বিকেলে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে আনন্দ শোভাযাত্রা এবং সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান করবে যশোর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান