
রবিউল হাসান লায়ন: পদ্মা সেতু উদ্বোধনের আগ মুহূর্তে জামালপুরে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ফৌজদারী মোড় হতে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
র্যালিতে সাবেক ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি সৈদয় আতিকুর রহমান ছানা, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা শিল্পকলা একাডেমীর প্রঙ্গণে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে কবুতর ও বেলুন উড়ানো হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২