
এস আর নিরব যশোরঃ যশোরের চৌগাছা সংবাদদাতাঃ যশোরের চৌগাছা থেকে ১শ” পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাচিনুর রহমান (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। শুক্রবার (২৪ জুন) ভোর রাতে তাকে আটক করা হয়। আটক হাচিনুর চৌগাছা থানার সিংহঝুলি পূর্বপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
ডিবি জানায়, ডিবি যশোরের এসআই সোলায়মান আক্কাস সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ১শ” পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৩০ হাজার টাকা। এ সংক্রান্তে এসআই শেখ আবু হাসান বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেছেন জানান ডিবি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২