
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট পৌরভবনের পাশের খালে নির্মানাধীন ব্রীজের স্টাটারিং এর নীচে পড়ে লুতু প্রামানিক (৬০) নামের এক নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নুতু প্রামানিক কজিপুর উপজেলার হরিনাথ পুর গ্রামের বসিন্দা এবং একই গ্রামের কোব্বাত উল্লাহ নামের আরেক শ্রমিক আহত হয়ে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা জানান, পৌরভবনের পশ্চিম পাশে খালের উপর বগুড়া সড়ক ও জনপথ বিভাগ প্রায় ৩ মাস ধরে একটি ব্রিজ নির্মানের কাজ করছে। বুধবার (২২ই জুন) সকাল ১০টার দিকে ষ্টাটারিং ভেঙ্গে এক শ্রমিকের মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেনেছি নিহত শ্রমিকের মরদেহ তার স্বজনেরা কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামে নিয়ে গেছে। ধুনট থানার ওসি কৃপা সিন্ধ বালা জানান, সংবাদ পেয়ে সেখানে গিয়ে লাশ পাওয়া যায় নাই । তাবে লাশের স্বজনেরা কেউ কোন অভিযোগ করেনি। নিহত নতু প্রামানিকের স্বজনেরা জানায় ঠিকাদারের সাথে আপোষ রফা করে তারা লাশ নিয়ে দফন করেছে।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা