প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২২, ৩:২৮ অপরাহ্ণ
গ্লােবাল টেলিভিশনের সংবাদকর্মীদের উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : ঢাকায় গ্লােবাল টেলিভিশনের অফিস কার্যালয়ের সামনে গ্লােবাল টেলিভিশনের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলার সকল কর্মরত সাংবাদিকদের আয়োজনে, বুধবার সকালে প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ফেরদৌস রবিন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার, বাবু ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাভিশনের জেলা প্রতিনিধি, হারুন অর রসিদ খান হাসান, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জিন্নাহ্ ফারুক, সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডু, জি টিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, গ্লােবাল টেলিভিশনের, জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, দেশ টিভির জেলা প্রতিনিধি সায়েম উদ্দিন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাধন দাস, দৈনিক গনমানুষের আওয়াজের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সুমন, দৈনিক ভোরের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি এস এম আল আমিন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ, রাইজিং বিডির জেলা প্রতিনিধি আদিত্য রাসেল, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়, খোলা কাগজের জেলা প্রতিনিধি আলমগীর কবির, দৈনিক আজকের পত্রিকা স্টাফ রিপোর্টার ছাম্মি আহমেদ আজমির, দৈনিক অগ্রসরের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়, ফেস দ্যা পিপলের জেলা প্রতিনিধি শিবলী রহমান শিপু, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি মাকসুদা খাতুন, সাংবাদিক হোসেন আলী ছোট্ট সহ সিরাজগঞ্জ জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আজ ৮ দিন অতিবাহিত হলেও সন্ত্রাসীদের পুলিশ গ্রেফতার করতে পারেনি তাই গ্লোবাল টেলিভিশনের সংবাদকর্মীদের উপর হামলাকারী মুন্নাসহ সন্ত্রাসী বাহিনীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, চ্যানেল ২৪ স্টাফ রিপোর্টার হিরোক গুন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.