
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার বড়ইততী গ্রামের সুলতান (২৫) নামে এক পাগলকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত পাগল হলেন সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামে মৃত শামসুল হক ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার (২১ই জুন) সকাল অনুমান ৯ টার সময় ভান্ডার বাড়ি ইউনিয়নের বড়ইততী গ্রামের ঘাট পাড় এলাকায় পাগল সুলতান কিছুক্ষণের আশ্রয় নেন ওই সময় স্থানীয় শিশু ছেলে মেয়ে পাগলের সঙ্গে খারাপ মুখে আচরণ করতে থাকেন একপর্যায়ে পাগল বিরক্ত হয়ে ছোট ছেলে মেয়েদেরকে তাহার কাছ থেকে তাড়ানোর জন্য ভয় দেখান তখন। শিশু ছেলে মেয়ে বাড়িতে গিয়ে তার বাবা-মার কাছে বিষয়টি অবগত করেন তখন অভিভাবকগণ ক্ষিপ্ত হইয়া পাগলকে এসে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করেন।
পাগলকে মারপিট কারিরা হলেন ভান্ডার বাড়ি ইউনিয়নের বড়ইততী গ্রামের মোঃ দুদু মিয়া তাহার ছেলে সেলিম রেজা, সবুজ মিয়া।স্থানীয় ব্যক্তিরা জানান,পাগল সুলতান বহুবার আমাদের এলাকায় এসেছেন তিনি কখনো শিশু ছেলে মেয়েদের ভয়-ভীতি দেখান না ও কাউকে মারপিট করেন না, কিছু কিছু ছেলে মেয়ে পাগলের সঙ্গে খারাপ ব্যবহার করেন। ধুনট থানার এএসআই মোঃ আব্দুল আজিজ জানান, পাগল সুলতানকে চিকিৎসার জন্য ধুনট হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারের লোকজন পাগলকে মারপিটের বিষয়ে অভিযোগ দায়ের করলে। মারপিট কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা