প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২২, ৫:২৪ অপরাহ্ণ
বগুড়ার শেরপুরে মোবাইল কিনে না দেওয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের নাকুয়া গ্রামে এন্ড্রোয়েড মোবাইল কিনে ও কলেজের খরচ না দেওয়ায় ২০ জুন সোমবার ভোরে সোহেল রানা (১৮) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। নিহত সোহেল চান্দাইকোনার হাজ্বী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
জানা যায়, উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের নাকুয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে কলেজ ছাত্র সোহেল রানা তার জন্ম নিবন্ধনের ভুল সংশোধন ও এন্ড্রোয়েড মোবাইল ফোন কেনার জন্য বাবা-মায়ের কাছে টাকা চায়। বাবা শফিকুল ইসলাম পরীক্ষা শেষে কিনে দিতে চায়। এ নিয়ে অভিমান করে সোহেল রানা তার শয়ন কক্ষে গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। ২০ জুন সোমবার ভোরে তার মা আম্বিয়া গরুকে খাওয়ানোর জন্য সোহেল রানাকে ডাক দিলে কোনো সারা না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ গলায় রশি লাগানো অবস্থায় নিজ ঘরের তীরের সঙ্গে তাকে ঝুলতে দেখে চিৎকার করে। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তার লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার ও এস আই তন্ময়কে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.