
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর হোসেন মন্ডল (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। মৃত বক্তি হলেন উপজেলার ৩নং চিকাশী ইউনিয়নের নয়া হটিয়ারপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিন মন্ডলের ছেলে। সোমবার (২০ই জুন) সকাল সাড়ে ১০ টার সময় মৃত বক্তির নিজ বসতবাড়ি দক্ষিণ দিকে জঙ্গলের পাশে পানির ডোবা থেকে বৃদ্ধ নূর হোসেন মন্ডলের মৃত উদ্ধার করে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বৃদ্ধ কৃষক নূর হোসেন মন্ডল একজন মস্তিষ্ক বিকৃতি পর্যায়ের লোক তিনি গত রোববার সকালে ১০ টার দিকে নিজ বাড়ি থেকে ধানের বীজ রোপন করার জন্য বাড়ির পাশে হটিয়ার পাড়া নয়া চড়া মাঠে জান। তিনি দুপুরে বাড়িতে খাবার খেতে না আসায় তার পরিবারের লোকজন তখন তার খবর নেন ফসলের মাঠে গিয়ে, ওই সময় বজ্রপাত ও বৃষ্টি হচ্ছিল। পরে স্থানীয় লোকজনকে বিষয়টি অবগত করলে তাহারা বিভিন্ন জায়গায় খোজাখুজি করেন এক পর্যায়ে গত রোববার রাতি অনুমান সাড়ে ১০টার দিকে ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি করেন মৃত ব্যক্তির স্ত্রী।
সোমবার সকাল সাড়ে ১০টার সময় খোঁজাখুঁজির একপর্যায়ে তাহার নিজ বাড়ির দক্ষিণ পাশে জঙ্গলের পাশে পানি বদ্ধ জলাশয় পড়ে থাকতে দেখা যায়। তার বাড়ি থেকে পল্লী বিদ্যুতের সংযোগ নিয়ে দক্ষিণ পাশে ১০০ গজ দূরে একটি পোলট্রি মুরগির ফার্মের সংযোগ দেওয়া ছিল। ওই বিদ্যুতের তার থেকেই বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত বরণ করেন ওই বৃদ্ধ। ধুনট থানার উপ-পরিদর্শক এসআই মোঃ মঞ্জুরুল মোর্শেদ জানান, বৃদ্ধ কৃষকের মৃত্যু বিষয়ে তাহার পরিবার ও স্থানীয় লোকজনের কোনো কমপ্লেন না থাকায় লাশটি দাফন করার অনুমোদন দেওয়া হয়েছে।