
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বগুড়া জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পূনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে মো. রাসেল আহম্মেদ কনক কে সভাপতি ও কামরুজ্জামান মানিক কে সাধারণ সম্পাদক করা হয়েছে। চলতি বছরের গত ৬জুন বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের পরামর্শক্রমে গত ১৪ জুন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর এর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়।।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২