
রবিউল হাসান লায়ন: জামালপুর শহরের দয়াময়ী এলাকায় নির্মাণাধীন শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর লেকের পানিতে ডুবে এক মাদ্রাসার ছাত্র মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মৃতদেহ উদ্ধার করেছে। জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ স্থানীয়দের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকালে শহরের ভোকেশনাল মোড় এলাকার আব্দুল মমেনের পুত্র মোঃ মাহিন (১৩) সহ ৫ বন্ধু শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর লেকের পানিতে গোসল করতে নামে। এর মধ্যে মাহিন পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তার দেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহিম জামালপুর মডেল মাদ্রাসার ছাত্র ছিল।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়