
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বহস্পতিবার বগুড়া সদরের টিএমএসএস এর ট্রেনিং ইন্সটিটিউট হল রুমে ২৫ দিন ব্যাপী ব্যবসা বিষয়ক উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড, হোসনে আরা বেগম। তিনি বলেন ভাল উদ্যোক্তা তৈরি হলে চাকুরীর ঝুকি কমে যাবে, শিক্ষিত যুবকেরা ব্যবসায় মনোযোগী হবে,বেকার সমস্যার সমাধান হবে। প্রশিক্ষণ নিয়ে বসে থাকলে হবেনা, ভাল ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রেখে তাদের সফলতার বিষয়গুলির দিকে লক্ষ্য রেখে নিজেদেরকেও ভাল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে।
সকল উদ্যোক্তাদেরকে সেবার মনমানসিকতা নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে।তাহলেই সফলতা আসবে। অন্যানের মধ্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন আরিফুজ্জামান এডিডি এল পরিচালক বাংলাদেশ ব্যাংক, সৌরভ আলী খাঁন, ডিইডি-৩, টিএমএসএস, ফয়জুন নাহার (টিইএস) টিএমএসএস, জাহিদ ইকবাল জেডি এন্ড ডিসিপিসি ব্ংলাদেশ ব্যাংক, মতিউর রহমান ম্যানেজার সাউথ ইস্ট ব্যাংক বগুড়া শাখা, হাবিবুল ইদ্রিস চৈতি, জাকারিয়া চৌধুরী, ফয়সল, স্বপন কুমার ভিপি, (এসইবিএল), আরিফুল ইসলাম,জারিন তাসনীম। প্রশিক্ষনের মূল্যায়ন তুলে ধরে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম, জহুরুল ইসলাম সৈকত, জাকারিয়া, মরিয়ম, মৌসুমী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সমাপনী অনুষ্ঠান শেষে ২৫ জন প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান