
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে ধারালো অস্ত্রের আঘাতে খুন হওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ই জুন) বেলা অনুমান ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি গ্রামের একটি জঙ্গল থেকে তাহার মরহদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন জানান, সারিয়াকান্দি সদর ইউনিয়নে যমুনা নদীর প্রেম যমুনা ঘাটের দক্ষিণে নদীর পাড়ে জঙ্গল থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সেই সূত্র ধরে জঙ্গল তল্লাশি করে মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে ৩-৪ দিন আগে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে অজ্ঞাত দুর্বৃত্তরা। মরদেহের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ বিকৃতি হয়ে যাওয়ায় স্থানীয় লোকজন চিনতে পারেনি।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ