
এস কে মিন্টু,মির্জাগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী বিশেষ উদ্যোগের প্রতিটিই অত্যন্ত চমকপ্রদ। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর অনেক উদ্যোগ আছে। তন্মধ্যে ১০ টি উদ্যোগ দেশকে বদলে দিয়েছে। এসব উদ্যোগকে আরও শাণিত করতে হবে। বৃহস্পতিবার (১৬ জুন) মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রশাসক মো.কামাল হোসেন প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মো.কামাল হোসেন আরও বলেন,সরকারের উদ্দেশ্য হচ্ছে আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সে জন্য কাজ করে যাচ্ছি। তাঁর দক্ষ নেতৃত্বে দেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা একদিকে যেমন আমাদের সোনালী অতীতকে স্মরণ করিয়ে দেয়, তেমনি আমাদের সোনালী ভবিষ্যৎ সম্ভাবনাও জানিয়ে দেয়। প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ আমাদের জীবন,সমাজ ও দেশকে বিশেষভাবে প্রভাবিত করছে। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়েছেন বলেই করোনাকালে দেশ স্থবির হয়ে যায়নি।
প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ বিশেষভাবে গবীব মানুষের জন্য উল্লেখ করে মো.কামাল হোসেন আরো বলেন,এ উদ্যোগগুলো যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি,তবেই সোনার বাংলা গড়া সম্ভব হবে। দেশকে আলোকিত করেছেন শেখ হাসিনা। ঘরে ঘরে বিদ্যুৎ তাঁরই উদ্যোগ। উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হাসিনা বেগম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আতাহার উদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন জুয়েল বেপারী,সিনিয়র সহ-সভাপতি মো.ইসমাইল হোয়েন মৃধা,মির্জাগন্ঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ার হোসেন তালুকদার,উপজেলা প্রেসক্লাব সভাপতি মো.মনিরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,সাংবাদিক,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ সর্বশ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করেন। কর্মশালায় জানানো হয়,পল্লী সঞ্চয় ব্যাংক,আশ্রয়ণ,শিক্ষা সহায়তা,নারীর ক্ষমতায়ন,সবার জন্য বিদ্যুৎ,সামাজিক নিরাপত্তা কর্মসূচি,পরিবেশ সুরক্ষা,বিনিয়োগ বিকাশ,কমিউনিটি ক্লিনিক,শিশু বিকাশ ও ডিজিটাল বাংলাদেশ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ নামে পরিচিত।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল