হোম » সারাদেশ » সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মোঃ জাকির হোসেন সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলায় সিদ্ধিরগঞ্জ থানায় গোদনাইন এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশটিকে উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, নিহতের আনুমানিক বয়স ৩৫। এটি হত্যাকাণ্ড না অন্য কিছু এখনি বলা যাচ্ছেনা। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!