হোম » সারাদেশ » ময়মনসিংহ জেলায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ভালুকার সমবায় কর্মকর্তা মুহাম্মদ জাকারিয়া

ময়মনসিংহ জেলায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ভালুকার সমবায় কর্মকর্তা মুহাম্মদ জাকারিয়া

আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারীকৃত “জাতীয় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা-২০২১”অনুযায়ী কাজের স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহ জেলা সমবায় কার্যালয় থেকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১- ২০২২ সম্মাননায় ভূষিত হয়েছেন ভালুকা উপজেলা সমবায় কর্মকর্তা,আবু মুহাম্মদ জাকারিয়া।জানাযায়,‘সুখী-সমৃদ্ধ সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে সততা ও নৈতিকতা,সেবা গ্রহীতাদের সেবা প্রদান,পেশাগত দক্ষতা ও তথ্য প্রযুক্তির ব্যবহার,উদ্ভাবন ও সংস্কার মূলক কাজে আগ্রহ, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন সহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি স্বরূপ ভালুকা উপজেলা সমবায় কর্মকর্তা,আবু মুহাম্মদ জাকারিয়াকে এই শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।

এ পুরস্কার প্রাপ্তিতে ভালুকা উপজেলা সমবায় কর্মকর্তা,আবু মুহাম্মদ জাকারিয়া ময়মনসিংহ জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলামের প্রতি কৃতজ্ঞতা এবং ময়মনসিংহ সমবায় বিভাগের যুগ্মনিবন্ধক মোঃ মশিউর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।সেই সাথে এ পুরস্কার প্রাপ্তিতে সকল সহকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!