প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২২, ১০:৫৪ পূর্বাহ্ণ
কুবি ক্যাম্পাসের পাশে একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুর!

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন এটিএম বুথের সামনে রাখা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুন) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য আসা একাত্তর টিভির সংবাদকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গাড়ি রেখে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন। তখন কিছু ছেলে এসে গাড়ি মূল ফটকের সামনে থেকে সরিয়ে নিয়ে যেতে বলেন। তারা গাড়ি সরিয়ে এটিএম বুথের সামনে রাখলে সেখানে ভাঙচুরের ঘটনা।
এ ব্যাপারে সংবাদ সংগ্রহের জন্য আসা একাত্তর টেলিভিশনের তানিয়া রহমান বলেন, আমি ক্যাম্পাসের ভেতরে ছিলাম। এর মধ্যে কিছু ছেলে গেইট থেকে আমাদের গাড়ি সরিয়ে নিতে বলে৷ এর কিছুক্ষণ পরই গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
কেন ভাঙচুর করা হতে পারে তা জানতে চাইলে তিনি বলেন, ইলেকশনের আগে কেন এমন ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী উমর সিদ্দিকী রানা বলেন, ঘটনা যেটা ঘটেছে তা কাম্য নয়। তদন্ত করে এই বিষয়ে কে বা কারা জড়িত তা জেনে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.