প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২২, ৪:২০ অপরাহ্ণ
বগুড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত !!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (১৩ই জুন) বেলা ১১টার দিকে বগুড়া-নাটোর সড়কের ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- উপজেলার কুস্তা গ্রামের মৃত জচি প্রামাণিকের ছেলে আব্দুল খালেক (৫৫) ও নাটোরের সিংড়া উপজেলার কাসটে গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া (৫০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে নন্দীগ্রামে আসার পথে ওমরপুর বাজারের কাছে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.