
তিনি আরও বলেন, আমি বাড়ী থেকে বের হয়ে আওয়ামীলীগ অফিসে যাওয়ার পথে অনেক মানুষের সমাগম দেখতে পাই। ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানদের উপর হামলা কথা শুনতে পাই। পরে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাই। কিন্তু একটি মহল আমাকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা জানাই।
আকতার হামিদ বলেন, বেলকুচি পৌর মেয়রসহ স্থানীয় বেশকিছু ব্যাক্তির ফেসবুক পেজে প্রকৃত ঘটনা আড়াল করতে আমাকে মিথ্যা ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনাকে বের করে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবী জানাই। এইক সাথে বেলকুচি পৌর ছাত্রলীগের সুনাম ও আমার ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন করতে অতিতের ন্যায় উঠে পড়ে লাগা ব্যক্তিরা এই ঘটনার সাথে কারও ইন্দন আছে কিনা তা খতিয়ে দেখার দাবী করছি। একই সঙ্গে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে সেই সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাই।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান