
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে অটোভ্যান চালক আফছার আলী (৫৫) নিহত হয়েছেন।শনিবার (১১ই জুন) সকাল ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আফছার আলী নাটোর জেলার সিংড়া উপজেলার কুড়ি পাকিয়া গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে ব্যাটারিচালিত ভ্যানটি রনবাঘা বাজারের দিকে আসছিল। রনবাঘা পেট্রোল পাম্পের সামনে বিপরীতমুখী শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আফছার আলী ঘটনাস্থলেই মারা যান। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ভটভটিটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।।

আরও পড়ুন
জামালপুরে ‘এসএসসি ১৪’ ব্যাচের বন্ধুদের জমকালো বাইক ট্যুর সম্পন্ন
নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
বগুড়ায় গৃহবধূ সোহাগীর রহস্যজনক মৃত্যু: দুই কন্যা সন্তান নিখোঁজ