প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২২, ১১:১০ অপরাহ্ণ
ভারতে মহানবী’কে নিয়ে কটূক্তি: হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

হাবিপ্রবি প্রতিনিধিঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান। তারা আরো বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
বিশ্বব্যাপী মুসলমানদের প্রতিবাদী কার্যক্রম আসলে মহানবী (সা.) এর প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশের সর্বস্তরের মানুষকে বিশ্ব নবীর সম্মানে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.