
এস কে মিন্টু মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার প্রধান শহর সুবিদখালীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) জুমার নামাজ শেষে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে বিপুল সংখ্যক সর্বস্তরের তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিতব্য সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো.ওবায়দুল্লাহ,কোর্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো.আফজাল হোসেন প্রমুখ। বক্তারা,ভারতের সকল পণ্য বয়কটের আহবান,এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তিকারী ভারতের ক্ষমতাসীন দলের মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং কেউ বিশৃঙ্খলা করিতে না পারে সেজন্য মির্জাগঞ্জ থানা পুলিশ সতর্কাবস্থায় ছিলেন।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ