প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২২, ১১:০৪ অপরাহ্ণ
বিশ্বনবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

মোঃ হাবিবুর রহমান,রবিবা প্রতিনিধি: বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের রাজনৈতিক নেতা নুপূর শর্মা ও নাভিল জিন্দালের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শতাধিক শিক্ষার্থী ব্যানার-প্লেকার্ড হাতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। আজ শুক্রবার (১০ জুন) দুপুরে জুম্মার নামাজ শেষে "We want peace", "সাম্প্রদায়িক প্রতিহিংসা দূর হোক" "we love Muhammad (sm)" ইত্যাদি ব্যানার-প্লেকার্ড হাতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন -১ এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্বনবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের প্রতি নিন্দা জানিয়ে, ভবিষ্যতে যেনো বিশ্ববনবীকে কে নিয়ে বা যেকোনো ধর্মকে নিয়ে এধরনের কটূক্তি না আসে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা জানিয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মে সকল ধর্মাবলম্বীদের ধর্ম পালনের সুযোগের কথা বলা হয়েছে। এই শান্তির ধর্মের দূত বিশ্বনবীকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি আমরা। ভবিষ্যতে যেনো কেউ কোন ধর্মের প্রতি এধরনের কটূক্তি না করে এজন্য সবাইকে সোচ্চার হতে হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.