
যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের আরবপুর রেললাইনের পাশ হতে লাভলু (৪৫) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০জুন) সকালে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙা কলোনীপাড়া রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লাভলু একই এলাকার মধ্যেপাড়া কলোনীর আব্দুল মান্নানের ছেলে। তিনি আফিল গ্রুপের ডিমের সেক্টরে চাকরী করতেন। নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে লাভলু কাজ শেষে বাড়িতে গিয়ে গোসল, খাওয়াদাওয়া সেরে পার্শবর্তী একটি চায়ের দোকানে যান। তারপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি। সকালে তার পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে রেললাইনের পাশে জনৈক আসাদের আম বাগানে লাভলুর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাভলুর মরদেহ উদ্ধার করে।
নিহতের লাভলুর পরিবার ও স্থানীয় প্রতিবেশী সুত্রে জানা যায়, লাভলুর তিন ভাই ও এক বোন। বড় ভাই বাবলু ট্রেনে কাটা পড়ে মারা যান, ছোট ভাই মনি চার-পাঁচ বছর আগে দূর্বৃত্তদের হাতে খুন হয়। ছোট ভাইয়ের খুনের মামলা নিহত লাভলু পরিচালনা করতেন বলে জানা যায়। তার জের ধরে লাভলুকে হত্যা করা হতে পারে বলে মনে করছেন নিহতের স্বজন ও প্রতিবেশীরা। এ বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুপন কুমার সরকার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা