
রায়হানুল ইসলাম: বগুড়া রবিন(২১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর একটার দিকে বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডে ঘুনিয়াতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রবিন ভাটকান্দি পশ্চিমপাড়া রফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা। ওসি সেলিম রেজা বলেন, রবিনের মাথায় ও পায়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা