
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৈদ্যুতিক তার জড়িয়ে রুমি আকতার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলার বাচোর ইউনিয়নের আমজুয়ান (বাজেবকসা) গ্রামে এ মৃত্যুর ঘটনাটি ঘটে। রুমি আকতার আমজুয়ান (বাজেবকসা) গ্রামের জালাল হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমজুয়ান (বাজেবকসা) গ্রামের জালাল হোসেনের ৬ বছরের সন্তানের সুন্নতে খাৎনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আগামীকাল শুক্রবার। এজন্য বাড়িতে চলছিল ডেকোরেটরে কাজ। আজ সকালে ৩ সন্তানের জননী রুমি আকতার কাপড় শুকাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার শাশুড়ি তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। তাকে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছেলের এ জাঁকজমক অনুষ্ঠান ও মায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩