
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া রবিন(২১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৯ই জুন) দুপুর অনুমান ১টার দিকে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডে ঘুনিয়াতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রবিন ভাটকান্দি পশ্চিমপাড়া রফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা। ওসি সেলিম রেজা বলেন, রবিনের মাথায় ও পায়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার